বেকার যুবকদের কাজ দেবার জন্য নতুন উদ্যোগ।প্রশিক্ষণের মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের উদ্যোগ নিলেন উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপার। জেলার ৬০০ কর্মঠ যুবক দের বিভিন্ন কাজে প্রশিক্ষন দেওয়ার ব্যাবস্থা করেন জেলা পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর। যার মধ্যে রয়েছে কম্পিউটার টেলি, সিকিউরিটি গার্ড প্রশিক্ষণ সহ একাধিক প্রশিক্ষণ। রায়গঞ্জ ও ইসলামপুর শহরের বেশ কয়েকটি জায়গায় প্রায় ৬০০ জন যুবককে প্রশিক্ষণ দেওয়ার পর তাদের বিভিন্ন সংস্থায় কাজে নিয়োগের ব্যাবস্থাও করেন উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপার। ইতিমধ্যেই অ্যাক্সিস ব্যাঙ্ক, ভোডাফোন ও এয়ারটেল অফিসগুলোতে এই সব প্রশিক্ষন প্রাপ্ত যুবকদের নিয়োগ প্রক্রিয়া শুরুও হয়েছে বলে জানান উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর। প্রশিক্ষণ শেষ হতেই প্রায় ১২ জনকে কাজ পেয়ে গেছে।
প্রশিক্ষণ শেষ করে কাজে যুক্ত হয়েছে বেশ কয়েক জন। তাদের মধ্যে সুশান্ত মণ্ডল নামে এক কর্মী জানান, অনেক দিন বেকার থাকার পর কাজ পেয়ে অত্যন্ত খুশি সে।